নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেন্নাইয়ের দর্শকেরাই আসলে নিউজিল্যান্ড ও কেনিয়ার মধ্যকার আজকের বিশ্বকাপ ম্যাচটির মূল ‘শিকার’। যদিও বেশিরভাগ চেন্নাইবাসীর খেলাটি নিয়ে কোনোই আগ্রহ থাকার কথা নয়। তারপরেও ‘বিশ্বকাপের টানে’ যারা চিপকে এসেছিলেন, তাঁরা কেনিয়াকে দুষতেই পারেন, রোববারের সুন্দর সকালটিকে নষ্ট করে দেওয়ার জন্য!কেনিয়ারও বা দোষ দেই কিভাবে, দীর্ঘদিন বাদে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ, নতুন প্রতিভার অভাব, বোর্ড-খেলোয়াড় দ্বন্দ্ব ইত্যাদি একদা আন্তর্জাতিক ক্রিকেটের উদীয়মান দেশ কেনিয়ার ক্রিকেটকে যে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়া ওয়ানডে স্ট্যাটাসধারী কেনিয়া আজ এই পর্যায়ের ক্রিকেটের উত্তাপটা খুব ভালোই টের পেল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে দলটি বিশ্বকাপের সূচনা করেছে ১০ উইকেটে হেরে।নিউজিল্যান্ডের জন্য বিশ্বকাপের শুরুটা হল আত্মবিশ্বাস জাগানিয়া। প্রতিপক্ষ যেই হোক দশ উইকেটে জিতে বিশ্বকাপের শুরুটা করতে চাইবেন যেকোনো অধিনায়কই। সে হিসেবে ড্যানিয়েল ভেট্টোরি কিছুটা আত্মতৃপ্তি বোধ করতেই পারেন।টস জিতে কেনিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমেছিল। কিন্তু, সাউদি, বেনেটের সঙ্গে স্পিনার নাথান ম্যাককালামে শুরু কিউই বোলিং আক্রমণ প্রথম থেকেই চাপে ফেলে দেয় কেনিয়ার উদ্বোধনী ব্যাটসম্যানদ্বয়কে। অ্যালেক্স ওবান্দা ও সেরেন ওয়াটার্স প্রথম থেকেই নিজেদের ঢুকিয়ে ফেলেন খোলসের অন্তরালে। ফল, যা হওয়ার তাইই। প্রচণ্ড চাপের মধ্যে পড়ে যায় কেনিয়া। হারাতে থাকে একের পর এক উইকেট। কেবল, কলিন্স ওবুইয়া, সেরেন ওয়াটার্স ও রাকেশ প্যাটেল কিছুটা প্রতিরোধ করলেও তা দলের সম্মানের জন্য যথেষ্ট ছিল না।নিউজিল্যান্ডের পক্ষে বেনেট ১৬ রানে ৪টি ও সাউদি ১৩ রানে ৩ উইকেট নিয়ে কেনিয়ার ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দেন। কেনিয়ার ইনিংসের সবচেয়ে বড় সর্বনাশটা করেছেন জ্যাকব ওরাম মাত্র ২ রানে ৩ উইকেট দখল করে।কেনিয়ার ৬৯ রান তাড়া করাটা ছিল নিউজিল্যান্ডের জন্য নিছকই আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতাটা তারা সেরে ফেলেছে ৮ ওভারেই। গাপটিলের ব্যাট থেকে এসেছে ৩৯ ও ব্র্যান্ডন ম্যাককালামের সংগ্রহ ছিল২৬। দুইয়ের সঙ্গে অতিরিক্ত সাত রান যোগ হয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৭২-এ। ১৬ রানে ৪ উইকেট নিয়ে কেনিয়ার ব্যাটিংকে শেষ করে দেওয়ার পুরস্কারটা বেনেট পেয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে। কেনিয়ার পরবর্তী ম্যাচ ২৩ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার হাম্বানটোটায় পাকিস্তানের বিপক্ষে। নিউজিল্যান্ড পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে এর দু’দিন পরে ভারতের নাগপুরে।সংক্ষিপ্ত স্কোরকেনিয়া ৬৯/১০ (২৩.৫ ওভার)ওয়াটার্স ১৬, ওবুইয়া ১৪, প্যাটেল ১৬বেনেট ৪/১৬, সাউদি ৩/১৩, ওরাম ২/৩নিউজিল্যান্ড ৭২/০ (৮ ওভার)গাপটিল ৩৯, ম্যাককালাম ২৬(নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী)