নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজটা এভাবে ঘরে আসবে—ভারতীয় দলের একেবারে অন্ধভক্তরাও কল্পনা করেছিলেন কি না, সন্দেহ রয়েছে। হয়তো ভাবেননি ধোনির অনুপস্থিতিতে ভারতীয় দলের অধিনায়কত্ব পাওয়া গৌতম গম্ভীরও। প্রথম ম্যাচে ৪০ রানের আর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জয়ের পর গম্ভীরের দল আজ নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করেছে ৯ উইকেটে! ডেনিয়েল ভেট্টোরিদের বিপক্ষে ২২৫ রান তাড়া করতে নেমে ১২৬ রানের হার না মানা ইনিংস খেলে পাঁচ ম্যাচের সিরিজ ভারতকে ৩-০ তে এনে দিয়েছেন গম্ভীর।ইনিংসের দ্বিতীয় বলেই জহির খানের শিকার ম্যাককুলাম। ৪৯ রানে চার উইকেট নেই, আর ১০৬ রানে সাত উইকেট! তার পরও নিউজিল্যান্ড যে ৯ উইকেটে ২২৪ রান তুলতে পেরেছে, এর জন্য কৃতিত্ব জেমস ফ্রাঙ্কলিনের। ব্যাটসম্যানদের বিপর্যয়ের মধ্যে দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত থাকেন ফ্র্যাঙ্কলিন। জয়ের জন্য ভারতের প্রয়োজন ২২৫ রানের। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ব্যাটসম্যানদের জন্য লক্ষ্যটা খুবই সহজ। হয়েছেও তাই। একেবারে হেসেখেলে জয় তুলে নিয়েছে ভারত। আগের ম্যাচে গৌতম গম্ভীর অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বড় জয় এনে দিয়েছিলেন। আজও নিউজিল্যান্ড বধ-কাব্য রচনা করেছেন এই ব্যাটসম্যান। টানা দ্বিতীয় অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজ এনে দিয়েছেন গম্ভীর। বিরাট কোহলি অপরাজিত থাকেন ৬৩ রানে। ক্রিকইনফো।