নিউজিল্যান্ডে ফিক্সিং ফৌজদারি অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দেশেই অনেকবার এ প্রস্তাব উঠেছে। কিন্তু উদ্যোগ সীমাবদ্ধ থেকে গেছে আলোচনাতেই। শেষ পর্যন্ত করে দেখাল নিউজিল্যান্ড। দেশটিতে ম্যাচ ফিক্সিং এখন ফৌজদারি অপরাধ। ম্যাচ পাতানোকে অন্তর্ভুক্ত করতে ১৯৬১ সালের ‘ক্রাইম অ্যাক্ট’ সংশোধন করেছে নিউজিল্যান্ড সরকার।
আগামী বিশ্বকাপ মাথায় রেখে নতুন ম্যাচ ফিক্সিং নীতির অংশ হিসেবে এ আইন করেছে নিউজিল্যান্ড। দেশের মাটিতে বিশ্বকাপের সফল আয়োজনকে দুর্নীতিমুক্ত রাখতে চায় তারা। নিউজিল্যান্ডের বর্তমান প্রচলিত আইনে ম্যাচ পাতানো কেবল প্রতারণামূলক অপরাধ হিসেবে বিবেচিত ছিল। পরশু এটিকে ফৌজদারি অপরাধ হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা দেন দেশটির ক্রীড়া ও বিনোদনমন্ত্রী মারে ম্যাককালি। এ আইনে ম্যাচ পাতানোয় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে। ওয়েবসাইট।