নিউজিল্যান্ডে মুরালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছেন স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন। আগামী মৌসুমে ওয়েলিংটন ফেয়ারবার্ডসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া মুরালি। বন্ধু সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে দেওয়া কথা রাখতেই তাঁর এই সিদ্ধান্ত। ফ্লেমিংয়ের সঙ্গে মুরালির সখ্য গড়ে ওঠে আইপিএলে চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলার সময়। এএফপি।