নিউজিল্যান্ডের কোচ গ্রেটব্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাস কোচশূন্য থাকার পর বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে কালই কোচ পেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান মার্ক গ্রেটব্যাচের হাতেই দলের দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। নিজে ছিলেন ওপেনিং ব্যাটসম্যান। দায়িত্ব নেওয়ার পর দলের ব্যাটিংয়ে উন্নতি আনার কথাই প্রথমে জোর দিয়ে বললেন অ্যান্ডি মোলসের উত্তরসূরি। মোলস দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বলেছিল, কোচ নিয়োগে কোনো তাড়াহুড়ো করা হবে না। তাড়াহুড়ো তারা করেওনি। তাড়াহুড়ো পছন্দ নয় গ্রেটব্যাচেরও। নিউজিল্যান্ডকে ধীরেসুস্থে সামনের দিকে নিয়ে যেতে চান ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলে খেলা এই সাবেক।কাল দায়িত্ব নেওয়ার পর গ্রেটব্যাচ বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে ২০ উইকেট যেমন নিতে হবে, তেমনি ভালো স্কোর করাও প্রয়োজন। আগে আমরা উইকেট নিতাম কিন্তু রান করতে পারতাম না। আর এটার দিকেই আমাদের নজর দিতে হবে।’ ওয়েবসাইট।