নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তামিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএল, ইংলিশ কাউন্টি ও এসএলপিএলের পর এবার নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্টেও খেলার সুযোগ পেলেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আগামী ডিসেম্বরে এই টুর্নামেন্টে খেলতে নিউজিল্যান্ডে যাবেন তামিম। ছাড়পত্র পেয়ে গেছেন বিসিবির কাছ থেকেও।নিউজিল্যান্ডে তামিম খেলবেন ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে। বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সিডন্স বর্তমানে এই দলের দায়িত্বে। প্রায় এক মাসের নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন ফায়ারবার্ডসের দুটি চার দিনের ম্যাচ আর ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার। নিউজিল্যান্ডের কন্ডিশনে লম্বা সময় ধরে খেলার সুযোগ পেয়ে খুশি তামিম, ‘ওখানকার বাউন্সি উইকেটে খেলে অন্য রকম অভিজ্ঞতাই হবে। আমার স্কিল বাড়বে। ওই ধরনের কন্ডিশনে খেলার অভ্যাস তৈরি করাটাই লক্ষ্য থাকবে আমার।’