নিউজিল্যান্ডের প্রাথমিক দলে ছয় নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ভালো যাচ্ছে না নিউজিল্যান্ড ক্রিকেটে। বাংলাদেশ সফরে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারত সফরেও সেই একই লজ্জা। সব মিলিয়ে টানা ১১ ওয়ানডেতে হার! বিশ্বকাপে এ ‘বিপর্যয়’ কাটিয়ে ওঠার প্রত্যাশায় ৩০ সদস্যের প্রাথমিক দলে ছয়টি নতুন মুখ এনেছেন কিউই নির্বাচকেরা।নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক মার্ক গ্রেটব্যাচ বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করায় কয়েকজন তরুণকে প্রাথমিক দলে আনা হয়েছে। আমরা বিশ্বাস করি, ওয়ানডেতে নিউজিল্যান্ডের সেরা ক্রিকেটাররাই এখানে আছে। বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দলে ঠাই পেতে তাঁদের মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে।’ ক্রিকইনফো।প্রাথমিক দল: ব্রেন্ট আরনেল, হামিশ বেনেট, ডগ ব্র্যাসওয়েল, ডিন ব্রাউনলি, ইয়ান বাটলার, গ্রান্ট ইলিয়ট, ড্যানিয়েল ফিন, মার্টিন গাপটিল, জেমি হাউ, জেমস ফ্রাঙ্কলিন, কাইল মিলস, অ্যাডাম মিলনে, ব্রেন্ডন ম্যাককুলাম, নাথান ম্যাককুলাম, পিটার ম্যাকগ্লাশান, অ্যান্ডি ম্যাকাই, রব নিকোল, জ্যাকব ওরাম, জিতান প্যাটেল, জেসি রেইডার, টিম সাউদি, শ্যানন স্টুয়ার্ট, স্কট স্টাইরিস, রস টেইলর, ড্যারেল টাফি, ড্যানিয়েল ভেট্টোরি, কেন উইলিয়ামসন, লুক উডকক, রিচি ইয়ং ও ওয়াটলিং।