নিউজিল্যান্ডের ল্যাথাম আবাহনীতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ক্রিকেট লিগে অবনমনের চোখরাঙানি। অষ্টম রাউন্ড শুরুর আগে তাই শেষ চেষ্টা হিসেবে আবাহনী দলে নিয়েছে তিন বিদেশি ক্রিকেটারকে। এঁদের মধ্যে দুই ইংলিশ ক্রিকেটার লুক রাইট ও গ্রেগ স্মিথ গতকালই আবাহনীর হয়ে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন। সাসেক্সের অলরাউন্ডার রাইট ও লিস্টারশায়ারের ব্যাটসম্যান স্মিথ—দুজনেই খেলবেন কাল ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচটাসহ আবাহনীর বাকি চার ম্যাচে।

অন্যজন বাংলাদেশ সফররত নিউজিল্যান্ডের ওয়ানডে দলে থাকা উইকেটকিপার-ব্যাটসম্যান টম ল্যাথাম। সিরিজের মাঝে সফররত দেশের কোনো ক্লাবের হয়ে খেলাটা অস্বাভাবিক হলেও ওয়ানডের আগে প্রস্তুতি হবে ভেবে তাঁকে আবাহনীর হয়ে খেলার অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। অবশ্য আগামীকাল শুধু ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচটাতেই খেলবেন তিনি।