নিউজিল্যান্ডের সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফটি করার পর ম্যাককালাম । ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
ফিফটি করার পর ম্যাককালাম । ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

দক্ষিণ আফ্রিকার আত্মা কাঁপিয়ে দেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও নিজেদের সম্ভাবনা ভালোই জানান দিল হল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করে তুলল ৪ উইকেটে ১৫১। তবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে এ রান পেরিয়ে যেতে খুব একটা সমস্যা হয়নি। ব্লাক ক্যাপসরা জিতল ৬ উইকেটে, ৬ বল বাকি থাকতেই।
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পিটার বোরেন ও টম কুপারের দারুণ দুটি ইনিংসের সৌজন্যে লড়াই করার পুঁজি পায় ডাচরা। বোরেনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৯। এ দিনও কুপার ছিলেন ছন্দে, করেন ২৩ বলে ৪০। বোরেন-কুপারের চতুর্থ উইকেট জুটিতে আসে সর্বোচ্চ ৬০।
১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মার্টিন গাপটিলকে ফিরিয়ে ক্ষীণ আশা জ্বালিয়ে দেন ডাচ বোলার ফন গুগটেন। এরপর অবশ্য তেমন কোনো অঘটন ঘটার সুযোগ দেননি ব্লাক ক্যাপস ব্যাটসম্যানরা। দলকে জেতাতে সামনে থেকেই এদিন নেতৃত্ব দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। সর্বোচ্চ ৬৫ আসে ম্যাককালামের ব্যাট থেকে। ম্যাচসেরাও তিনি। ৬ উইকেট হাতে রেখে ৬ বল বাকি থাকতেই জয়ের দেখা পায় নিউজিল্যান্ড। ডাচদের মধ্যে সবচেয়ে সফল গুগটেন। নিউজিল্যান্ডের চার উইকেটের তিনটিই পেয়েছেন এ ডানহাতি পেসার।