নিউজিল্যান্ডের সামনে ‘অসম্ভব’ লক্ষ্য
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৭০ রানে হার। হেডিংলি টেস্টেও ভালো অবস্থায় নেই সফরকারী নিউজিল্যান্ড। জয় পেতে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ৪৬৮ রান। প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে গুটিয়ে যাওয়া কিউইদের জন্য লক্ষ্যটা ‘অসম্ভব’ই বলতে হয়!দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১১৬ রান নিয়ে আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিন ৮৮ রানে অপরাজিত থাকা অ্যালিস্টার কুক দ্রুতই প্রত্যাশিত সেঞ্চুরিটা তুলে নেন। সাজঘরে ফেরার সময় ইংলিশ অধিনায়কের সংগ্রহ ছিল ১৩০ রান। দুর্দান্ত খেলেছেন জনাথন ট্রটও। তিনি করেন ৭৬ রান। জো রুটের সংগ্রহ ২৮ রান। একপর্যায়ে ৫ উইকেটে ২৮৭ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ইনিংস ঘোষণার সময় জনি বেয়ারস্টো ২৬ রান নিয়ে অপরাজিত ছিলেন।এ টেস্টের প্রথম দিনটা কেড়ে নেয় বৃষ্টি। প্রকৃতির বাধায় একটি বলও মাঠে গড়ানো সম্ভব হয়নি। তাতে অবশ্য স্বাগতিক ইংল্যান্ডের পারফরম্যান্স এতটুকু বাধাগ্রস্ত হয়নি। দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংলিশরা। জো রুটের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৩৫৪ রান করে ইংল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭৪ রানে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন গ্রায়েম সোয়ান। এ ছাড়া স্টিফেন ফিন তিনটি, স্টুয়ার্ট ব্রড দুটি ও জেমস অ্যান্ডারসন একটি উইকেট নেন।সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৫৪/১০রুট ১০৪, বেয়ারস্টো ৬৪, প্রিয়র ৩৯;ট্রেন্ট বোল্ট ৫/৫৭, সাউদি ২/৭৬।নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৭৪/১০ফুলটন ২৮, রাদারফোর্ড ২৭, ওয়াগনার ২৭;সোয়ান ৪/৪২, ফিন ৩/৩৬।ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৮৭/৫ (ঘোষণা)কুক ১৩০, ট্রট ৭৬;উইলিয়ামসন ৩/৬৮, ওয়াগনার ২/৬৭।সূত্র: ক্রিকইনফো।