নিকোলের স্মরণীয় অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স ২৯ বছর। অভিষেকটা অনেক দেরিতে হলো রব নিকোলের। কিন্তু কী স্মরণীয় অভিষেক! কাল হারারের প্রথম ওয়ানডেতে খেলতে নেমেই অপরাজিত সেঞ্চুরি! নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির কৃতিত্ব তাঁর। যে কৃতিত্ব সব দল মিলেই আছে আর ছয়জনের। ওয়েবসাইট।শুধু সেঞ্চুরিই এই ডানহাতির একমাত্র প্রাপ্তি নয়। সিরিজের প্রথম ম্যাচে দলকে জিতিয়েছেন ৯ উইকেটে। ব্রেন্ডন টেলরের সেঞ্চুরি আর ফরস্টার মুতিজাওয়ার ৬৯ রানে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩১ করেছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে নিকোল জুটি বাঁধেন ২০০৯-এ অভিষেকে সেঞ্চুরি করা মার্টিন গাপটিলের সঙ্গে। ১৫৩ রানের উদ্বোধনী জুটিই ম্যাচটা প্রায় শেষ করে দেয়। গাপটিল আউট হন ৭৪ রান করে। ম্যাচসেরা নিকোল।