নিখোঁজ জাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার জাহিদ হোসেনের মুঠোফোন কয়টা, কাল এ নিয়ে বিস্তর গবেষণা হলো বাফুফে ভবনে। কোনো নম্বরেই তাঁকে পাওয়া যাচ্ছিল না। এক সাংবাদিকের দাবি, তিনি টাঙ্গাইলে ফোনে পেয়েছেন জাহিদকে। এটা শুনে বাফুফের এক কর্মী জাহিদের আট-দশটা নম্বর জোগাড় করে ব্যর্থ হলেন যোগাযোগের চেষ্টায়। সবগুলোই বন্ধ। সাফ ব্যর্থতার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি কাল তাঁকে ডেকেছিল সাফে চরম ব্যর্থ এই উইঙ্গারকে। কিন্তু জাহিদের পাত্তা পেলে তো! কমিটির প্রধান বাদল রায় পরে দাবি করলেন, ‘ওর সঙ্গে ফোনে যোগাযোগ করা গেছে, সে নাকি আসতে অনীহা দেখিয়েছে।’ ‘সার্থক’ এক খেয়ালি ফুটবলার!