নিজ দেশেই নেই গেইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টির ‘ভ্রাম্যমাণ প্রতিনিধি’-ই বলা যায় তাঁকে। খেলে বেড়াচ্ছেন ক্রিকেটের বিশ্বজুড়ে। অথচ নিজ দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেই থাকছেন না ক্রিস গেইল। চলতি ক্যারিবিয়ান টি-টোয়েন্টির জন্য জ্যামাইকার স্কোয়াডে রাখা হয়নি বিস্ফোরক ওপেনারকে। দলে রাখার আগ্রহে অবশ্য কমতি ছিল না জ্যামাইকান নির্বাচকদের। কিন্তু গেইল সাফ জানিয়ে দিয়েছিলেন, তাঁর বিগ ব্যাশের দল সিডনি থান্ডার নকআউট পর্বে না গেলেই কেবল খেলবেন জ্যামাইকার হয়ে। স্কোয়াড চূড়ান্ত করার জন্য দলগুলোকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তখন তো বোঝার উপায় ছিল না, সিডনি থান্ডার নকআউট পর্বে যেতে পারবে না! জ্যামাইকাও তাই গেইলকে স্কোয়াডে রাখার ঝুঁকিতে যায়নি। বিগ ব্যাশে এবার ৮ ম্যাচের সব কটি হেরে বিদায় নিয়েছে থান্ডার। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পরও কাটেনি গেইলের দুর্দশা। প্রথম ছয় ম্যাচে করেছিলেন মাত্র ৭২ রান, কাল অবশ্য মেলবোর্ন স্টার্সের বিপক্ষে করেছেন ৪৩ বলে ৬৫। স্কোয়াডের কেউ চোট-আঘাত পেলে বদলি হিসেবেই এখন কেবল জ্যামাইকার হয়ে খেলতে পারবেন গেইল।জ্যামাইকা স্কোয়াডে রাখতে পারেনি মারলন স্যামুয়েলসকেও। রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ খেলা স্যামুয়েলস এখন চোখে চোট পেয়ে মাঠের বাইরে। জ্যামাইকান প্রধান নির্বাচক কোর্টনে ডালির দাবি, স্যামুয়েলসের সঙ্গে সরাসরি যোগাযোগই করতে পারেননি তাঁরা! বিগ ব্যাশে খেলেও অবশ্য ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে খেলছেন কাইরন পোলার্ড ও সুনীল নারাইন। ওয়েবসাইট।