পাঁচটি সোনা, পাঁচটি রুপা, পাঁচটি ব্রোঞ্জ। গত পরশু পর্যন্ত রিও অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলের অর্জন। শেষ দুই দিনে পদকসংখ্যা রাতারাতি বেড়ে না গেলে ব্রাজিলিয়ানরা অলিম্পিকে ব্যর্থ স্বাগতিকদের মধ্যে ওপরের দিকেই থাকবে। ১৮৯৬ সালে অলিম্পিকের পুনর্জীবনের পর মাত্র একবারই স্বাগতিক দেশ কোনো সোনা জিততে পারেনি। ব্যর্থ সেই দেশটি কানাডা। ১৯৭৬ মন্ট্রিয়ল অলিম্পিকে কানাডা পেয়েছিল মাত্র ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ। মন্ট্রিয়লের পর অংশ নেওয়া প্রতিটি অলিম্পিকেই অবশ্য অন্তত একটি হলেও সোনা জিতেছে কানাডিয়ানরা। স্বাগতিক হিসেবে এক অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ৮৩টি সোনা জেতে মার্কিনরা।
অলিম্পিকে ব্যর্থ স্বাগতিকেরা
স্বাগতিক সোনা রুপা ব্রোঞ্জ মোট
কানাডা (১৯৭৬) ০ ৫ ৬ ১১
ব্রিটেন (১৯৪৮) ৩ ১৪ ৬ ২৩
মেক্সিকো (১৯৬৮) ৩ ৩ ৩ ৯
হল্যান্ড (১৯২৮) ৬ ৯ ৪ ১৯
ফিনল্যান্ড (১৯৫২) ৬ ৩ ১৩ ২২
গ্রিস (২০০৪) ৬ ৬ ৪ ১৬