নিজেই পেনাল্টি নিতে চান ফার্গি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা স্পট কিক নিতে জানেন না—এমন একটি ধারণা ইদানীং সবার ভেতর জন্ম নিয়েছে। এই মৌসুমে সব মিলিয়ে চারটি পেনাল্টি মিসের ঘটনা সেই ধারণার নেপথ্য কারণ। সম্প্রতি আর্সেনালের বিপক্ষে ম্যাচে ওয়েইন রুনির পেনাল্টি মিসের ঘটনা কোচ স্যার আলেক্স ফার্গুসনকেও ভাবিয়ে তুলেছে বেশ ভালোভাবেই। রুনির পেনাল্টি মিসের পর ‘দ্য সান’কে তিনি জানিয়েছেন, খুব সম্ভবত এর পরের পেনাল্টিটি তিনি নিজেই নিতে যাচ্ছেন।রসিকতা করে বলা কথাটির মধ্যে পুরো ব্যাপার নিয়ে একটা প্রকট দুশ্চিন্তাও লুকিয়ে আছে। এই মৌসুমে রুনি ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পেনাল্টি মিসের তালিকায় থাকা বাকি তিনটি নামও যথেষ্ট ‘ভারী’। রবিন ফন পার্সি, হাভিয়ের হার্নান্দেজ এবং নানি—এই তিনজনের সঙ্গে ওয়েইন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে পেনাল্টি নেওয়ার আর থাকল কে? সত্তর বছর বয়স্ক কোচ ফার্গুসন যদি নিজেই পেনাল্টি নেওয়ার কথা বলে থাকেন, তা নিছক রসিকতা বলে উড়িয়ে দেওয়া যায় না।আর্সেনালের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে স্বস্তির একটা জয় পেলেও ওয়েইন রুনির পেনাল্টি মিসটা খচখচানি রেখেই দিয়েছে ফার্গুসনের মনে। ফার্গির কথা একটাই—রুনি পেনাল্টি মিস করলে জয়টা আরও বড় হতো। তবে মৌসুমের শুরুতেই চারটি পেনাল্টি মিস আর্সেনালের বিপক্ষে জয়ের স্বস্তিটাকে বারবারই চাপা দিয়ে দিচ্ছে।শেষ পর্যন্ত ফার্গি নতুন করে স্বস্তি খুঁজছেন একে অতীত হয়ে যাওয়া ব্যাপার হিসেবে চিন্তা করে। তবে ভবিষ্যতে এ ধরনের ব্যাপার যেন আর না ঘটে, তা নিয়ে খেলোয়াড়দের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।‘যা হওয়ার হয়ে গেছে, পেনাল্টি মিস করাটা সত্যিই হতাশার। তবে আমি সামনের দিকে তাকাতে চাই। আর্সেনালের বিপক্ষে জয়টা না এলে রুনির পেনাল্টি মিসকেই সবাই দায়ী করত। শেষ পর্যন্ত জয়টা আসায় তা হয়নি। স্বস্তির বিষয় এটিই।’ ওয়েবসাইট।