নিজেকে ফিট রাখতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুয়ার্ট ব্রড
স্টুয়ার্ট ব্রড

যুবরাজ সিং নিশ্চিতই টি-টোয়েন্টি বিশ্বকাপে আসছেন। কিন্তু যে বোলারকে তিনি এক ওভারেই ছয়টি ছক্কা মেরেছিলেন, সেই স্টুয়ার্ট ব্রডের সঙ্গে তাঁর আরেকটি দ্বৈরথ দেখা যাবে? চোটশঙ্কায় পড়েছেন ব্রড। ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২ ওভার বল করার পর আর বোলিং করেননি, যদিও পরে ব্যাটিং করেছেন। তবে আজ ও বৃহস্পতিবার সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি খেলবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাটা যাতে ভেস্তে না যায়, সে জন্যই এই বিরতি। অস্ট্রেলিয়ায় লম্বা অ্যাশেজ সফরের ধকল না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড। ক্রিকেটের এই ব্যস্ত সূচিতে নিজেকে ফিট রাখতে চার-পাঁচটি ব্যথানাশক ইনজেকশনও নিয়েছেন ব্রড। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো ঝুঁকি নিতে চান না। এদিকে বৃদ্ধাঙ্গুলির চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন জো রুট। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে ইয়ান বেলকে। ওয়েবসাইট।