নিজেদের জালে ৩ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস সৃষ্টি হয়েছে অ্যানফিল্ডে। পরশু এফএ কাপে চার গোল করেও লিভারপুলের কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ব্রাইটন অ্যান্ড আলবিওন! ভুল পড়েননি, ওপরের বাক্যটিতে কোনো ভুল নেই। লিভারপুল জিতেছে কারণ, প্রথম বিভাগের দল ব্রাইটনের চার গোলের তিনটিই আত্মঘাতী! ১৮৭১ সালে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল প্রতিযোগিতা এফএ কাপ এক ম্যাচে সবচেয়ে বেশি আত্মঘাতী গোল দেখল ১৪১তম মৌসুমে এসে।এই তিন আত্মঘাতী গোলের দুটি করেছেন লিয়াম ব্রিডকাট ও অন্যটি লুইস ডাঙ্ক। লিভারপুলের বাকি তিনটি গোল করেছেন মার্টিন স্কর্টেল, অ্যান্ডি ক্যারোল ও লুইস সুয়ারেজ। খেলা শুরুর চার মিনিটের মধ্যেই স্কর্টেলের গোলে এগিয়ে যায় অলরেডরা। ১৬ মিনিটে ব্রাইটন সমতায় ফেরে কাজেঙ্গা লুয়ালুয়ার গোলে। এরপর ৪৩ মিনিটে ব্রিডকাট সূচনা করেন আত্মঘাতী গোলের উৎসবের। এ জয়ে লিভারপুল উঠে গেল কোয়ার্টার ফাইনালে। ওয়েবসাইট।