নিজেদের বেলায় অন্য নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও তাহলে গুরুত্বপূর্ণ ভারতীয় ঘরোয়া ক্রিকেটে খেলা!বিসিসিআইর প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত্নাকর শেঠির কথাবার্তা শুনে অন্তত তাই মনে হচ্ছে। আইপিএলে খেলতে যেখানে অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট থেকেও সরে থাকতে চাইছেন, সেখানে শেঠি বলছেন, ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততা থাকবে বলে ভারতীয় ক্রিকেটাররা খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে।ডিসেম্বরের মাঝামাঝিতে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা ছিল, ভারত থেকে অন্তত সীমিত ওভারের কিছু মারকাটারি ব্যাটসম্যান সেখানে খেলতে যাবেন। কিন্তু অস্ট্রেলিয়ান দৈনিক দি এজ-এর কাছে শেঠি নাকচ করে দিয়েছেন সে সম্ভাবনা, ‘গত বছর কয়েকটা দল ভারতীয় ক্রিকেটারদের চেয়েছিল। কিন্তু ঘরোয়া ক্রিকেটের জন্য তাঁদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব নয়।’আইপিএল কাউকে বাধ্য করছে না আন্তর্জাতিক ক্রিকেট বাদ দিয়ে সেখানে খেলতে। তবে অর্থের প্রলোভনটা এতই বেশি যে অনেক ক্রিকেটারই এখন আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএলে খেলাটাকেই মনে করেন বেশি লাভের। কিন্তু বিগ ব্যাশ সে রকম লোভের পসরা সাজিয়ে বসতে অপারগ। টাকার অঙ্কটা এখানে আইপিএলের তুলনায় কিছুই না। সর্বোচ্চ ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।বিগ ব্যাশে সম্ভব না হলেও শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়দের খেলতে বাধা নেই বলে জানিয়েছেন শেঠি, ‘আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার কিছু খেলা আছে এবং সেটা আমাদের ঘরোয়া সূচির সঙ্গে সাংঘর্ষিকও নয়। কাজেই যদি কেউ চায় অনুমতি নিয়ে সেখানে খেলতে পারে।’ ওয়েবসাইট।