নিজের বক্তব্যে অনড় ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনার ‘বোমা’, হুলিও গ্রন্ডোনার বক্তব্য, অস্ট্রেলিয়ার প্রত্যাখ্যান—এখানেই শেষ হচ্ছে না বিতর্ক। নিজের বক্তব্যে অনড় থেকে ম্যারাডোনা আবারও বলেছেন, গ্রন্ডোনার পরামর্শেই ডোপ নিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা।আর্জেন্টিনার একটি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে গতকাল শুক্রবার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা বলেন, ‘ম্যাচের এক সপ্তাহে আগে গ্রন্ডোনা আমাদের পরামর্শ দেন, চাইলে তোমরা যা খুশি নিতে পারে। এ ম্যাচে ডোপ টেস্ট করা হবে না।’গত সপ্তাহের শুরুতে ম্যারাডোনা অভিযোগ করেন, ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে নিষিদ্ধ ড্রাগ নিয়েছিল আর্জেন্টিনা দল। ফিফার প্রভাবশালী কর্মকর্তা ও আর্জেন্টাইন ফুটবল সংস্থার প্রধান গ্রন্ডোনাও ছিলেন এই পরিকল্পনার অংশ। তাঁর পরিকল্পনামতোই ওই ম্যাচে ফুটবলারদের ডোপ টেস্ট করা হয়নি।গ্রন্ডোনা পাল্টা আক্রমণ করে বলেছেন, ‘ম্যারাডোনার স্বার্থেই ওই ম্যাচে ডোপ টেস্ট করা হয়নি। দলের মূল ভরসা আবার ডোপ টেস্টে ধরা পড়ে যায় কি না, এই ভয়ে!’ গ্রন্ডোনার দাবি, অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনেরও নাকি এতে সমর্থন ছিল! তবে তাঁর এই দাবি প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।