নিজের রেকর্ড নিয়ে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্রাইকার হিসেবে মিরোস্লাভ ক্লোসা যেমনই হোন, ব্রাজিলিয়ান রোনালদোর সঙ্গে তাঁর তুলনাই চলে না। রোনালদোর নামের পাশে যেখানে তিন-তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব, সেখানে ওই পুরস্কারের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকাতেই কখনো নাম আসেনি ক্লোসার। অথচ সেই ক্লোসাই ২০১৪ বিশ্বকাপে রোনালদোকে টপকে হয়ে যেতে পারেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। রেকর্ডটা ক্লোসাকে মানাবে কি না কেউ কেউ হয়তো তর্ক করতে পারেন, কিন্তু এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন রোনালদো, ‘আমি বিশ্বাস করি, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। এটা আমাকে উদ্বিগ্ন করবে না।’
১৯৯৮, ২০০২ ও ২০০৬—তিনটি বিশ্বকাপে ব্রাজিলের রোনালদো করেছিলেন ১৫ গোল। একটি কম নিয়ে এই তালিকায় দ্বিতীয় মিরোস্লাভ ক্লোসা। গত মাসে অস্ট্রিয়ার বিপক্ষে জার্মানির ৩-০ ব্যবধানের জয়ে গোল করে ক্লোসা (৬৮ গোল) জার্ড মুলারকে (৬৭) ছাড়িয়ে হয়েছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। ২০১৪ বিশ্বকাপেও যদি খেলার সুযোগ হয়, ভেঙে ফেলতে পারেন রোনালদোর রেকর্ডও। ১২ জুন বিশ্বকাপ শুরুর দিন ক্লোসার বয়স অবশ্য হবে ৩৬। কিন্তু এ নিয়ে ভাবছেনই না রোনালদো, ‘কেউ না কেউ একদিন রেকর্ড ভাঙবেই। অনেক গোল করেই বিখ্যাত হয়েছি আমি। এটা কখনোই ভুলে যাওয়ার নয়। আমার ব্যক্তিগত সাফল্য, বিশ্বকাপের ১৫ গোল কখনো হারিয়ে যাবে না। যদি সে আমার চেয়ে বেশি গোল করে, আমি তাঁকে অভিনন্দন জানাব এবং অবশ্যই তার প্রশংসা করব। কিন্তু সে আমার গোল কিংবা আমার সাফল্য কেড়ে নিতে পারবে না।’ ওয়েবসাইট।