নিজের শর্তে অনড় ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছু ঠিকঠাক থাকলে গতকালই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সঙ্গে নতুন চুক্তি সই করে ফেলার কথা ডিয়েগো ম্যারাডোনার। কিন্তু ‘সবকিছু’ ঠিকঠাক থাকার সম্ভাবনা একটু কমে গেল খোদ ম্যারাডোনার কথায়। গত পরশু ভেনেজুয়েলা থেকে ফিরে একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, তাঁর কোচিং স্টাফের একজনকেও বাদ দিলে চুক্তি করবেন না!জার্মানির কাছে শোচনীয় পরাজয়ে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালেই। তার পরও এএফএ কর্মকর্তাদের মুখে অন্তত আগ্রহের অভাব ছিল না ম্যারাডোনাকে কোচ হিসেবে বহাল রাখায়। কিন্তু সমস্যা হলো, এএফএ প্রেসিডেন্ট হুলিও গ্রন্ডোনা নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, ম্যারাডোনার কোচিং দলে কিছু পরিবর্তন আনতে চান।পরশু বুয়েনস এইরেসে পৌঁছে আমেরিকা টিভির কাছে ম্যারাডোনা বললেন, ‘আমি অবশ্যই থাকতে চাই। কিন্তু সবকিছু নির্ভর করছে গ্রন্ডোনার ওপর। আমার লোকদের, এমনকি যে ম্যাসাজ করে বা ব্যাগ বয়ে বেড়ায়, তাদের কারও চুলও যদি তারা স্পর্শ করে, তাহলে আমি থাকছি না। আমি কাজটা চালিয়ে যেতে চাই। তাই বলে যাকে-তাকে নিয়ে নয়। আমি এদের পছন্দ করেছি। আমি এদের সঙ্গেই কাজ করতে চাই।’চিত্রনাট্যটা এবার একটু জটিল হয়ে গেল। জনমতের চাপে হোক, নিজেদের পছন্দে বা রাজনৈতিক কারণে; ম্যারাডোনাকে রাখতে চায় এএফএ। কিন্তু তারা কোচিং স্টাফে যে পরিবর্তন আনবে, সে ব্যাপারে সন্দেহের সুযোগ নেই। গ্রন্ডোনা কদিন আগেই ম্যারাডোনার এক সহকারী, সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার অস্কার রুগেরির প্রকাশ্যে সমালোচনাও করেছেন। বলেছেন রুগেরি রক্ষণাত্মক কোচ।ম্যারাডোনা বলছেন, ‘আমি এরই মধ্যে বলেছি এবং আবারও বলব, রুগেরি আমার সঙ্গে যোগ দিক। এটা একটা চলমান লড়াই। আর এটা নিয়েই প্রথমে কথা বলব গ্রন্ডোনার সঙ্গে।’ ওয়েবসাইট।