নিজের সেরাটা করতে পারেননি মেজবাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ জনের মধ্যে মেজবাহর স্থান ২০তম। গত বাংলাদেশ গেমসে বিকেএসপির এই তরুণ ১০.৭৫ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানব হয়েছিলেন। কিন্তু বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেজবাহর টাইমিং হলো ১১.২৩ সেকেন্ড, নিজের হিটে আটজনের মধ্যে পঞ্চম। মেজবাহর হিটে প্রথম হওয়া ওমানের বারাকাত আল হারাথি সময় নিয়েছেন ১০.৪৭ সেকেন্ড।
মেজবাহর খারাপ টাইমিংয়ের দায়টা নিতে হবে অ্যাথলেটিকস ফেডারেশনকে। ভালো প্রস্তুতি ছাড়াই তারা অ্যাথলেট পাঠাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। কদিন আগে পুনেতে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল বাংলাদেশের অ্যাথলেটদের। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপেও নিজের সেরার ধারেকাছেও নেই মেজবাহ। দেশের অ্যাথলেটিকস কোন পথে এগোচ্ছে, তা বোধ হয় না বললেও চলছে!