প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্যরাত পেরিয়ে প্রায় ভোর হতে চলল। ঢুলু ঢুলু চোখে টিভি পর্দায় বুঁদ তবুও অনেকে। চ্যাম্পিয়নস লিগের রিয়াল মাদ্রিদ-পিএসজি ম্যাচ বলে কথা! হঠাৎ একটা শব্দ শুনে অনেকেরই ঘুম চটে গেল। এ কী, কোত্থেকে ঘোঁৎ ঘোঁৎ করে নাক ডাকার শব্দ আসছে। সবাই সবিস্ময়ে আবিষ্কার করলেন, শব্দের উৎস টিভিই। অঘটনটা বাধিয়েছেন চীনা ধারাভাষ্যকার ডন লু। চীনের এলই টিভির হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন। কিন্তু ম্যাচের শেষ দিকে ঘুমিয়েই পড়লেন। পরে অবশ্য অজুহাত দেখিয়েছেন, সারা দিনের প্রচণ্ড ক্লান্তির কারণেই এ দুর্ঘটনা হয়েছে। কিন্তু এসব বলে কি কর্তৃপক্ষের মন ভোলানো যায়? ২০ বছরের অভিজ্ঞতাও বাঁচাতে পারেনি ডন লুকে, পত্রপাঠ বিদায় নিতে হয়েছে। এখন বাধ্য হয়েই খুঁজতে হবে নতুন চাকরি। ইএসপিএন।