নিবিড় পরিচর্যা কেন্দ্রে থর্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার অলিম্পিক সোনাজয়ী সাঁতারু ইয়ান থর্পকে গতকাল সিডনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পাঁচটি অলিম্পিক সোনাজয়ী সাঁতারু থাকেন সুইজারল্যান্ডের রনকোতে। সেখানেই একাধিকবার অস্ত্রোপচার করিয়েছেন কাঁধে। এই অস্ত্রোপচারের কারণে মারাত্মক সংক্রমণ হয়। এতে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তবে তাঁর বড় ধরনের শঙ্কা নেই। এএফপি।