নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে ঢাউস সাইজের একটি নিমন্ত্রণপত্র নিয়ে বাসায় এসেছেন হবু বর। না, বিয়েতে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েই তাঁকে বিদায় করেননি। নরেন্দ্র মোদির কথা আলাদা। টুইটার-ভক্ত মোদি ঠিকই হবু বরের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে। পাত্রটিও চেনা মুখ। ভারতীয় ক্রিকেট তারকা হরভজন সিং। ২৯ অক্টোবর বলিউড অভিনেত্রী গীতা বসরার সঙ্গে তাঁর বিয়ে। তারই নিমন্ত্রণ দিতে এসেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রীকে। হবু বরের সঙ্গে করমর্দনের একটি ছবি তুলে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ক্যাপশনের জায়গায় লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ক্রিকেটার হরভজন সিং।’ অবশ্য হরভজনের তারকাখচিত বিয়ের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন কি না সেটি জানাননি মোদি। এর আগে ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নার বিয়েতে নিমন্ত্রণ পেলেও অনুষ্ঠানে যেতে পারেননি। দূর থেকেই নবদম্পতিকে জানিয়েছিলেন অনিঃশেষ শুভকামনা। ওয়ান ইন্ডিয়া।