নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ লাখ ৩০ হাজার মানুষের একটা দেশ। ধারেভারে আইসল্যান্ডের তো ইংল্যান্ডের কাছে পাত্তাই পাওয়ার কথা নয়। কিন্তু ‘পুঁচকে’ আইসল্যান্ড যেভাবে খেলছে, দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের জন্য তা ভয়ের ব্যাপার! আর যা-ই হোক, আইসল্যান্ডের কাছে হেরে গেলে ইংলিশরা আর রুনিদের আস্ত রাখবেন না। নিরাপদে দেশে ফিরতে পারবেন কি না, সেটাই বা কে বলতে পারে? সে জন্যই আইসল্যান্ডের ব্যবসায়ী গুডবিয়ারতর জনসন ইংলিশদের বিনা মূল্যে নৌকাভ্রমণের নিমন্ত্রণ দিয়ে রেখেছেন। শেষ ষোলোতে ইংল্যান্ড হেরে গেলে চাইলে ইংলিশ খেলোয়াড়েরা আইসল্যান্ড ঘুরে যেতে পারেন। রুনিদের তিমির দল দেখারও সৌভাগ্য হয়ে যেতে পারে। আর মুক্ত প্রকৃতি আর আইসল্যান্ডারদের আন্তরিক আতিথেয়তা তো আছেই। জনসন ২৩টি টিকিটও আলাদা করে রেখেছেন। রুনিরা কি প্রস্তাবটা বিবেচনা করে দেখবেন? মার্কা।