প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইচ্ছের কথাটা আঁতোয়ান গ্রিজমানই প্রথম বলেছিলেন। সুযোগ পেলে একবার উরুগুয়ে ঘুরে আসতে চান। গ্রিজমানের সেই ইচ্ছের কথাটা জানলেন এডিনসন কাভানিও। আলাদা ক্লাবে খেলেন বলে এমনিতে ইউরোপে তাঁরা একে অন্যের প্রতিপক্ষ। কিন্তু দুজনই আবার দুজনের প্রশংসায় পঞ্চমুখ। পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার তাই একটুও দেরি করলেন না গ্রিজমানকে নিজের দেশে নিমন্ত্রণ জানাতে। টুইটারে লিখেছেন, ‘দেশে থাকার সময় তোমার মতো একজন বন্ধু পেলে ভালোই হয়।’ গ্রিজমানের নিজের ক্লাব অ্যাটলেটিকোতেও অবশ্য এক উরুগুইয়ান আছেন—ডিফেন্ডার ডিয়েগো গডিন, যাঁর সঙ্গেও গ্রিজমানের দারুণ বন্ধুত্ব। দেখা যাক, এই দুই বন্ধুর টানে গ্রিজমান কবে উরুগুয়ে ঘুরতে যান! মার্কা।