নিম্বলকরের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের ইনিংসে সেঞ্চুরি হলো না। ৯৩ পূর্ণ করার এক দিন আগে কাল চলে গেলেন ভাউসাহেব বাবাসাহেব নিম্বলকর, টেস্ট খেলতে না পারার আক্ষেপ ছিল যাঁর আমৃত্যু সঙ্গী। তবে টেস্ট খেলতে না পারাতেই আবার রেকর্ড বইয়ের একটা জায়গায় নাম লেখা আছে নিম্বলকরের। ১৯৪৮-৪৯ রণজি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে কাথিয়াওয়ারের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৪৪৩। কখনোই টেস্ট না খেলা ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ স্কোর এটিই, প্রথম শ্রেণীর ক্রিকেটে কোনো ভারতীয়র সর্বোচ্চ স্কোরও। সেই সময়ের বিশ্ব রেকর্ডও হয়তো (ডন ব্র্যাডম্যানের ৪৫২) ভাঙতে পারতেন। কিন্তু শেষ দিনের আগে প্রতিপক্ষ হার মেনে নেওয়ায় সুযোগটাই পাননি নিম্বলকর!