নিয়াজ-রাকিবও ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম রাউন্ডে ড্র করেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। টানা দ্বিতীয় ড্র করলেন বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। কালো ঘুঁটি নিয়ে খেলা নিয়াজ ১৩ চালের পর ড্রয়ের প্রস্তাব দিলে রাকিব খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে ১৮ চালের মাথায় নিজেই ড্রয়ের প্রস্তাব দিলে নিয়াজ তা মেনে নেন। কালকের অন্যান্য ম্যাচে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সোহেল চৌধুরীকে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব আমিনুল ইসলামকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ মাহতাবউদ্দিনকে, শেখ নাসির দেবরাজ চ্যাটার্জিকে, মাসুম রেজাউল হককে ও উতেন রাখাইন হারিয়েছেন গোলাম মোস্তফাকে। দুই রাউন্ড শেষে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন এনামুল হোসেন রাজীব, মিনহাজ উদ্দিন আহমেদ, শেখ নাসির ও উতেন রাখাইন।