নিয়াজ-রাজীবের ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সঙ্গে ড্র করেছেন আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। কাল সপ্তম রাউন্ডে নিয়াজ সাদা ঘুঁটি নিয়ে খেলে মাত্র ১১ চালের মাথায় এনামুলের দেওয়া ড্রয়ের প্রস্তাব মেনে নেন।
সপ্তম রাউন্ড শেষে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এই রাউন্ডে জিয়া হারিয়েছেন রেজাউল হককে। জিয়া কালো ঘুঁটি নিয়ে জেতেন ৫৯ চালে। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন এনামুল হোসেন। গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, নিয়াজ মোরশেদ ও শেখ নাসির আহমেদ পাঁচ পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয়। রাকিব কালো নিয়ে খেলে ৩৫ চালের মাথায় হারিয়েছেন গোলাম মোস্তফাকে।
কাল জিতেছেন উতেন রাখাইন, মিনহাজউদ্দিন আহমেদ, নাসির, আমিনুলও।