প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছর পর ফাইনাল খেলল আর্জেন্টিনা। কিন্তু মেসি-হিগুয়েইনদের ফাইনালটা এড়িয়ে গেলেন পোপ ফ্রান্সিস! ফুটবল তিনি পছন্দ করেন না, কারণ এটা নয়। আর্জেন্টাইন ফ্রান্সিসের ফাইনাল না দেখার কারণ নিরপেক্ষতা হারিয়ে ফেলার ভয়। নিরপেক্ষতা ধরে রাখতেই ফাইনাল চলাকালে টিভির সামনে বসেননি পোপ। তবে একটু পরপরই ম্যাচের ফলাফল জেনেছেন। পোপের অফিসের এক কর্মকর্তা গিলের্মো কার্চার জানিয়েছেন, ‘বিশ্বকাপের ফলাফল সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন। কিন্তু নিরপেক্ষতার খাতিরে তিনি ফাইনাল দেখেননি।’ আর্জেন্টাইন সমর্থকেরা অবশ্য আফসোস করতে পারেন—ইশ্, পোপ ফ্রান্সিস যদি ফাইনাল দেখতেন, আর্জেন্টিনাকে হয়তো হারতে হতো না! আইএএনএস।