নিরানব্বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৯ রানে আউট হওয়ার কোনো সান্ত্বনা নেই। কিন্তু ইংল্যান্ডের অ্যালেক্স হেইলস কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে নিতে পারেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯ রানে আউট হওয়া ব্যাটসম্যানদের ক্লাবের পত্তনই যে হলো তাঁর হাতে! এখন পর্যন্ত হওয়া ২৪৬টি টি-টোয়েন্টি ম্যাচে হেইলসসহ নড়বড়ে নব্বইয়ে আউট হওয়া ব্যাটসম্যানের সংখ্যা মাত্রই চার। বাকি তিনজন হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৯৮), অস্ট্রেলিয়ার ডেমিয়েন মার্টিন (৯৬) ও দক্ষিণ আফ্রিকার লুটস বসম্যান (৯৪)। আউট না হলেও নব্বইয়ের ঘরে আটকে যাওয়ার উদাহরণ আছে ছয়টি। রিকি পন্টিং ও মাহেলা জয়াবর্ধনে দুজনই একবার করে অপরাজিত ছিলেন ৯৮ রানে।