নিরাপত্তার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্ভুত একটা নিয়ম চালু করেছে এফসি কোপেনহেগেন। ডেনমার্কের এই ক্লাব চ্যাম্পিয়নস লিগে খেলছে এই বছর। অবিশ্বাস্য শোনাতে পারে, ঘরের মাঠের ম্যাচগুলোর জন্য শুধু ডেনমার্কের নাগরিকদেরই টিকিট দিচ্ছে তারা! জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ ও গ্যালাতাসারাইয়ের বিপক্ষে খেলা দেখার জন্য অনেকেই টিকিটের জন্য আবেদন করেছিলেন অনলাইনে। কিন্তু নামের শেষে ডেনিশ পদবি নেই, এমন আবেদনকারীরা নিরাশই হয়েছেন। টিকিট বিক্রিতে এমন বৈষম্য সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছে দেশটিতে। অনেকে তো উয়েফার কাছেও এ নিয়ে নালিশ জানিয়েছেন। তবে ক্লাবটি বৈষম্যের অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছে, ‘নিরাপত্তার খাতিরে’ই নাকি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে! ওয়েবসাইট।