নিরাপত্তাহীনতা দূর করার আহ্বান রাজ্জাকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭০ রানে চার উইকেট, অথচ লক্ষ্য ২৮৭ রান! প্রায় কল্পনাতীত হলেও অবিশ্বাস্য ব্যাটিং করে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন আবদুর রাজ্জাক। ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলার পর ক্রিকেটারদের নিরাপত্তাহীনতা দূর করতে বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।৭২ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলা রাজ্জাক ক্রিকইনফোকে বলেন, ‘যখন কোনো ম্যাচে অংশ নিই, মনে হয় এটাই আমার শেষ ম্যাচ। যদি ক্রিকেটারদের মধ্যে প্রতিনিয়ত দল থেকে বাদ পড়ার ভয় থাকে, তাহলে তাঁদের পক্ষে ভালো পারফর্ম করা সম্ভব নয়। এই নিরাপত্তাহীনতা দল থেকে দূর করতে হবে।’ কিন্তু একের পর এক খারাপ করলে কি হবে? রাজ্জাক বলছেন, কয়েকটি ম্যাচ ভালো না করলেই দ্রুত তাঁকে দলের বাইরে পাঠানো ঠিক হবে না। তাঁদের বরং উত্সাহিত করতে হবে, আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে হবে।