নিরাপত্তায় সন্তুষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭২ সালটাকে সবাই মনে রাখবে অলিম্পিকের চেতনা ভূলুণ্ঠিত হওয়ার বছর হিসেবে। ৪০ বছর পর লন্ডন অলিম্পিক শুরুর আগে সেই মিউনিখ অলিম্পিকে নিহত ইসরায়েলি অ্যাথলেটদের স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করলেন আইওসির সভাপতি জ্যাক রগ। প্রয়াত সেই অ্যাথলেটরাই অলিম্পিকের আসল চেতনার বাহক বলেও মনে করছেন রগ। সেই থেকে অলিম্পিক কলেবরে অনেক বেড়েছে। জোরদার হয়েছে নিরাপত্তাও। এবারও অলিম্পিককে নিরাপত্তা দিতে ব্রিটিশ সরকার অতিরিক্ত সাড়ে তিন হাজার সেনা মোতায়েন করেছে। সার্বিক নিরাপত্তা নিয়ে তাই সন্তুষ্ট আইওসির সভাপতি। এএফপি।