নির্দোষ দাবি কেয়ার্নসের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে আরেকবার নির্দোষ দাবি করলেন ক্রিস কেয়ার্নস। পরশু নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার নিজেকে নির্দোষ দাবি করেছেন লন্ডনের আদালতে। ওই আদালতেই কেয়ার্নসের বিরুদ্ধে শপথ নিয়ে মিথ্যা বলার অভিযোগে মামলা চলছে। পরশু নিজেকে নির্দোষ দাবি করেছেন কেয়ার্নসের আইনজীবী ব্যারিস্টার অ্যান্ড্রু ফিচ-হল্যান্ডও।
এই দুজনের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে ২০১২ সালে আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদির বিপক্ষে মিথ্যা তথ্য দিয়ে মানহানির মামলা জেতার। আদালত কেয়ার্নস ও তাঁর আইনজীবীর নিঃশর্ত জামিনের মেয়াদও বাড়িয়েছে। মামলার পরবর্তী শুনানি জুলাইয়ে। এএফপি, ক্রিকইনফো।