নির্বাচক থেকে ম্যাচ রেফারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অক্টোবরে শোনা যাচ্ছিল তাঁকে ছাঁটাই করা হবে। শেষ পর্যন্ত কোপটা পড়েছিল মার্ভ হিউজের ওপর। এবার অস্ট্রেলিয়ার নির্বাচকের পদটা নিজে থেকেই ছেড়ে দিলেন ডেভিড বুন। পদত্যাগ করেছেন ক্রিকেট তাসমানিয়ার মহাব্যবস্থাপক পদ থেকেও। না, ক্রিকেট প্রশাসনে হঠাৎ বৈরাগ্য চলে আসেনি, বরং নিচ্ছেন আরও বড় দায়িত্ব। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হতে যাচ্ছেন আইসিসির ম্যাচ রেফারি।বুন স্থলাভিষিক্ত হচ্ছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যালান হার্স্টের। ৬০ বছর বয়সী হার্স্ট অবসরে যাচ্ছেন ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ শেষে। আর বুনের শুরু হচ্ছে সেপ্টেম্বরে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। ওয়েবসাইট।