নির্বাচক হচ্ছেন অমরনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের ‘জোকার’ বলে আখ্যায়িত করে বেশ হইচই ফেলে দিয়েছিলেন মহিন্দর অমরনাথ। কিন্তু ভারতের এই ব্যাটিং কিংবদন্তি এবার নিজেই সেই ভূমিকা পালন করতে যাচ্ছেন। খুব শিগগিরই জাতীয় নির্বাচক বোর্ডের উত্তরাঞ্চলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।পরবর্তী বছর পর্যন্ত নির্বাচক কমিটির প্রধান হিসেবে থাকবেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। এর পরপরই শ্রীকান্তের জায়গাটি নিজের করে নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অমরনাথের। নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আইপিএল পরিচালনা কাউন্সিলের সদস্যের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হবে অমরনাথকে। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের এক বৈঠকে এসব বিষয় চূড়ান্ত হওয়ার কথা।পশ্চিমাঞ্চলের নির্বাচক সুরেন্দ্র ভাবে ও কেন্দ্রীয় অঞ্চলের নরেন্দ্র হিরওয়ানি তাঁদের নিজেদের অবস্থানেই থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, সুরেন্দ্র ভাবের পরিবর্তে অন্য কাউকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মুম্বাইয়ের ক্রিকেটাররা অবহেলার শিকার হচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া।