নির্বাচক হলেন মার্শ ও বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার খণ্ডকালীন ক্রিকেট নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন রডনি মার্শ ও অ্যান্ডি বিকেল। সাবেক এই দুই জাতীয় ক্রিকেটার যোগ দেবেন পূর্ণকালীন জাতীয় নির্বাচক জন ইনভেরারিটি, অধিনায়ক মাইকেল ক্লার্ক ও দলের প্রধান কোচের সমন্বয়ে গড়া প্যানেলে। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নতুন প্রধান কোচই পায়নি এখনো।গতকাল ক্রিকেট অস্টেলিয়া (সিএ) এই নিয়োগের খবর দিয়েছে।নির্বাচকেরা এখন থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে কাজ করবেন।অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট ও ৯২টি ওয়ানডে খেলা রডনি মার্শ অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার, টেস্টে ৩৫৫টি ডিসমিসাল করে প্রথম রেকর্ডটি গড়েছিলেন তিনি। ১৯৮২ সালের ‘উইজডেনের’ বর্ষসেরা এই ক্রিকেটার ইংল্যান্ডের নির্বাচক হিসেবেও কাজ করেছেন ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত। আর ২০০৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য বিকেল খেলা ছাড়ার পর কোচ হয়েছিলেন পাপুয়া নিউগিনির। আইপিএলের দল চেন্নাইয়ের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। এএফপি।