নির্বাচককে বহিষ্কার করল পিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্থিরতা বেড়েই চলেছে পাকিস্তান ক্রিকেটে। এই অস্থিরতার সর্বশেষ সংযোজন—জাতীয় দলের নির্বাচক মোহাম্মদ ইলিয়াসের সাময়িক বহিষ্কারাদেশ।ইলিয়াসের বিরুদ্ধে বোর্ডের অভিযোগ ছিল দুটি। প্রথমত, বোর্ডের সঙ্গে আফ্রিদির দ্বন্দ্বে ইলিয়াসের সংশ্লিষ্টতা। দ্বিতীয়ত, সেই দ্বন্দ্ব নিয়ে আলোচনা করতে গত সোমবার রাতে এক টিভি অনুষ্ঠানে তাঁর উপস্থিতি। ওই অনুষ্ঠানে আবার উপস্থিত ছিলেন আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সালমান বাট। এই দুই ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচক ইলিয়াসকে দুটি কারণ দর্শাও নোটিশ পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই নোটিশের জবাবও দিয়েছেন তিনি। তবে ইলিয়াসের জবাব মনঃপূত হয়নি বোর্ডের কর্মকর্তাদের।আচরণবিধির ৮ ও ৯ ধারা লঙ্ঘনের শাস্তি হিসেবে ইলিয়াসের সঙ্গে পিসিবির চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে এক তথ্য বিবরণীতে জানিয়েছে পিসিবি।তথ্য বিবরণীতে বলা হয়, ৩ জুন ও ৬ জুন ইলিয়াসকে দুটি কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবও তিনি দিয়েছেন। তবে তাঁর জবাব বোর্ডের কাছে সন্তোষজনক মনে হয়নি।ক্রিকইনফো জানিয়েছে, দল নির্বাচন নিয়ে ইলিয়াসের সঙ্গে আফ্রিদির দ্বন্দ্ব নতুন নয়। আফ্রিদির অভিযোগ, প্রভাব খাটিয়ে ‘জামাতা’ ইমরান ফারহাতকে দলে আনার চেষ্টা করেন ইলিয়াস। অন্যদিকে ইলিয়াসের অভিযোগ, পারফরম্যান্স না থাকলেও অনৈতিকভাবে আহমেদ শেহজাদ, ফাওয়াদ আলম ও শাহজাইব হাসানকে দলে রাখার জন্য প্রতিনিয়ত চাপ দেন আফ্রিদি। ওয়েবসাইট।