নির্বাচকদের ভাবনায় আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যখন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়লেন, মনে হয়েছিল শহীদ আফ্রিদির ক্যারিয়ার বুঝি শেষ। কিন্তু না। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের চরম ব্যর্থতা আবার আলোচনায় এনেছে ৩৩ বছর বয়সী অলরাউন্ডারকে। চ্যাম্পিয়নস ট্রফিতে তিন ম্যাচেই পাকিস্তান হেরেছে শোচনীয়ভাবে। আর এর পুরো দায়টাই ব্যাটসম্যানদের। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে তাই আফ্রিদিকে আবার দলে ফিরিয়ে আনার কথা ভাবতে শুরু করেছেন পাকিস্তানের নির্বাচকেরা।

গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন আফ্রিদি। পরে দলে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ৪৮ বলে ৮৮ রানের এক ঝোড়ো ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু পরের দুই ম্যাচেই রান না পাওয়ায় আফ্রিদি বাদ পড়েন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে দলের অভিজ্ঞ ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। শোয়েব মালিক যেমন তিন ম্যাচে করেছেন ২৫ রান।

শুধু শহীদ আফ্রিদিই নন, ইউনুস খান, আহমেদ শেহজাদ ও হাম্মাদ আজমকেও দলে ফেরানোর কথা ভাবছেন নির্বাচকেরা। ওয়েবসাইট।