নির্বাচকদের ভাবনায় আবার শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন বিরতির পর আবার খবরে এলেন পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার। বরাবর যা হয়, শোয়েব খবরে আসা মানেই কোনো বিতর্ক, এবার কিন্তু সেটা নয়। এবার তিনি খবরে এসেছেন লাহোরের পাঁচদলীয় ওয়ানডে টুর্নামেন্টের জন্য ফেডেরাল অ্যারিয়াস লিওপার্ডস দলে ডাক পেয়ে। শোয়েব ডাক পেলেও টুর্নামেন্টের কোনো দলেই অন্তর্ভুক্ত করা হয়নি মোহাম্মদ ইউসুফ, ইউনুস খান, শোয়েব মালিক ও রানা নাভেদ-উল-হাসানকে। ইউসুফ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, মালিক আর নাভেদের বাদ পড়ার মূল কারণ তাঁদের এক বছরের নিষেধাজ্ঞা। তবে প্রধান নির্বাচক মহসিন খানের ব্যাখ্যা, ‘ইউনুস দেশে নেই। ইউসুফ তো অবসরই নিয়ে ফেলেছে। নাভেদ চলে গেছে কাউন্টি খেলতে। বিয়ে করতে ভারতে যাওয়া মালিককেও এখন পাওয়া যাচ্ছে না।’ ওয়েবসাইট।