প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে বসে থাকলে কিছু হবে না। দেশ বদলাতে হলে নিজেকেই মাঠে নামতে হবে। রাজনৈতিক ভাষণ কিংবা সিনেমার সংলাপ মনে হচ্ছে? মোটেই না, এটা এক ক্রিকেটারের কথা। টুইটারে এভাবেই নিজের রাজনীতিতে আসার কারণ ব্যাখ্যা করলেন ব্র্যাকেন। ইনি শুধু রাজনীতিতে যোগ দিয়েই থেমে থাকেননি, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সাবেক অস্ট্রেলিয়ান পেসার নাথান ব্র্যাকেন নিউ সাউথ ওয়েলস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন অস্ট্রেলিয়ার আগামী জাতীয় নির্বাচনে। যে আসনে লড়বেন, সেটির বর্তমান সাংসদ অভিযুক্ত দুর্নীতির দায়ে। দেখা যাক, দিনবদলের প্রতিশ্রুতি দিয়ে ব্র্যাকেন নির্বাচনে জিততে পারেন কি না। এএফপি।