নির্ভুল সিদ্ধান্ত হচ্ছে ৯৮ শতাংশ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেফারেল নিয়ে যতই সমালোচনা হোক, আইসিসি কিন্তু এর পক্ষেই। প্রযুক্তির এই ব্যবহার নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার হার অনেক বাড়িয়ে দিয়েছে। আগে নির্ভুল সিদ্ধান্তের হার ছিল ৯০.১৮ শতাংশ। সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৮২ শতাংশে। এই তথ্য দিয়েছেন ডেভ রিচার্ডসন। আইসিসির মহাব্যবস্থাপক আরও জানিয়েছেন, এই বিশ্বকাপে রেফারেলের ব্যবহার তুলনামূলক বেশি হচ্ছে। কারণ, উপমহাদেশের উইকেট। এখানকার উইকেটের বাউন্স নিচু, বলও টার্ন করছে বেশি। রয়টার্স।