প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শকেরা কত বিচিত্র কাণ্ডকারখানাই যে করে! ডেভিড গানের কথাই ধরুন৷ অস্ট্রেলিয়ার ৩৩ বছর বয়সী দর্শক ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্ট দেখতে যান একটা শিশু কোলে নিয়ে৷ পরে দেখা গেল ওটা আসলে মানবশিশু নয়৷ আস্ত একটা শূকরছানাকে তোয়ালে মুড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে! নাম ‘অ্যাশ’৷ প্রচণ্ড গরমে শূকরছানাটির পানিশূন্যতা দেখা দেয়৷ ‘অ্যাশ’ সেরে উঠেছে বটে৷ তবে অবলা প্রাণীকে কষ্ট দেওয়া বলে কথা৷ ব্যাপারটা গড়ায় আদালত পর্যন্ত ৷ আদালত প্রাণী অধিকার সংরক্ষণ সংস্থা আরএসপিসিএর সঙ্গে মধ্যস্থতার জন্য বসতে বলেছে গানকে৷ শাস্তি হিসেবে সংস্থাটি গানকে কিছুক্ষণ বসিয়ে রেখে বোঝাবেন তাঁর কাজে শূকরছানাটি কতটা কষ্ট পেয়েছে৷ এএফপি৷