নিলাম শেষ: অবিক্রীত সৌরভ, লারা, গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো দুই দিনব্যাপী আইপিএলের চোখ ধাঁধানো নিলাম। টাকা ছড়াছড়ির লড়াইয়ে অনেক অচেনা মুখকেও অবিশ্বাস্য পরিমাণ অর্থ দিয়ে কিনেছে ফ্র্যাঞ্চাইজগুলো। কিন্তু আগের দিনের মতো আজ শেষ দিনেও সৌরভ গাঙ্গুলী, ব্রায়ান লারা, ক্রিস গেইলদের মতো তারকাদের কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি কেউ!দিনের সেরা চমক বলতে ড্যানিয়েল ক্রিস্টিয়ান। নামটি অচেনা লাগছে? লাগারই কথা। অস্ট্রেলিয়ার ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের এখনো টেস্ট বা ওয়ানডে ক্রিকেটে অভিষেক হননি। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, সংগ্রহ মাত্র ৪ রান! শিকার করেছেন দুটি উইকেট। অথচ তাঁর মতো একজন ক্রিকেটারকে নিয়ে কী মাতামাতিই না হলো! শেষ পর্যন্ত দিনের সর্বোচ্চ ৯ লাখ ডলার হাঁকিয়ে ক্রিস্টিয়ানকে কিনেছে ডেকান চার্জার্স। এই না হলে টাকার খেলা!আইপিএলের চতুর্থ আসরের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে থাকলেন গৌতম গম্ভীর। গতকাল প্রথম দিনেই ২৪ লাখ ডলারের বিনিময়ে ভারতের এই ব্যাটসম্যানকে কেনে কলকাতা নাইট রাইডার্স। ওয়েবসাইট।