নিলামে ক্যামেরনের প্রাণের ব্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঁতকে উঠলেন ডেভিড ক্যামেরন। গ্রামের বাড়িতে বেড়াতে এসে বুঝি সবই খোয়াতে হচ্ছে! সব না হোক, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাই তো হুমকির মুখে! স্ত্রী নাতাশাকে দৌড়ে এসে থামালেন, ‘রেখে দাও, রেখে দাও...ওটাই সম্ভবত আমার সবচেয়ে মূল্যবান সম্পদ।’সম্পদ বলতে আসলে একটা ক্রিকেট ব্যাটই, গ্রামের বাড়ি চেকার্সে বেড়াতে গিয়ে যেটা দিয়ে খেলার চেষ্টা করছিলেন ক্যামেরনপত্নী। দৃশ্যটা দেখে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অমন উদ্বিগ্ন হওয়ার কারণ, এটা যে-সে ব্যাট নয়। শচীন টেন্ডুলকারের স্বাক্ষর আছে তাতে।রুয়ান্ডায় একটা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে প্রাণপ্রিয় ব্যাটটাই নিলামে তুলে দিয়েছেন ডেভিড ক্যামেরন। টেলিগ্রাফ পত্রিকার খবর, স্টেডিয়ামের জন্য অর্থ সংগ্রহ করতে লর্ডসের লং রুমে হওয়া ওই নিলামে তিন হাজার ৪০০ পাউন্ড (প্রায় তিন লাখ রুপি) দাম উঠেছে ক্যামেরনের ব্যাটের। আলোচিত এই ব্যাট ব্রিটিশ প্রধানমন্ত্রী সংগ্রহ করেছিলেন ২০১০ সালে ভারত সফরের সময়। ওয়েবসাইট।আয়োজকেরা জানিয়েছেন, রুয়ান্ডায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য এই নিলাম থেকে প্রায় এক লাখ ৩০ হাজার পাউন্ড তুলতে পেরেছেন তাঁরা।