নিলামে 'ফার্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে চুইংগাম, খসখস করে কাগজে প্রথম একাদশের নামগুলো লিখছেন। দৃশ্যটা এখন শুধু ইতিহাসের অংশ। স্যার অ্যালেক্স ফার্গুসনকে আর কখনো ডাগ-আউটে দেখা যাবে না। ফার্গির স্মৃতিধন্য যেকোনো কিছুই এখন দারুণ লোভনীয়। ইউনাইটেড-ভক্তরা নড়েচড়ে বসতে পারেন, ১৯৮৬ সালে ইউনাইটেডের দায়িত্বে প্রথম ম্যাচে ফার্গির স্বাক্ষর করা ‘টিমশিট’ উঠছে নিলামে। আশা, দুই হাজার থেকে তিন হাজার পাউন্ডে বিকোবে এটা। মজার ব্যাপার, ইউনাইটেডের কেউ নন, খেলোয়াড় তালিকাটি নিলামে উঠছে প্রথম ম্যাচের প্রতিপক্ষ অক্সফোর্ড ইউনাইটেডের এক সমর্থকের সৌজন্যে। এই ম্যাচে অক্সফোর্ডের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল ইউনাইটেড! এএফপি।