নিশিকোরির কাছে হারলেন ফেদেরার
১৯৯৮ সালে রজার ফেদেরার যখন পা রাখেন পেশাদার টেনিসে, তখন কেই নিশিকোরির বয়স মাত্র আট। তারও তিন বছর আগে টেনিসে হাতেখড়ি তাঁর। তারুণ্যে যখন টেনিসকেই ধ্যানজ্ঞান করলেন, তখন নিশিকোরির আদর্শ রজার ফেদেরার। সেই ফেদেরারকেই পরশু মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে হারিয়ে দিলেন ২৩ বছর বয়সী জাপানের নিশিকোরি। স্কোর ৬-৪, ১-৬, ৬-৩।
চলমান মাদ্রিদ ওপেনে এটাই বড় অঘটন নয়। গত মঙ্গলবার টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। এক দিন পর মহিলা বিভাগে গত দুবারের রানারআপ ভিক্টোরিয়া আজারেঙ্কা বিদায় নিয়েছেন অবাছাই একেতারিনা মাকারোভার কাছে হেরে।
ফেদেরার হারলেও জিতেছেন রাফায়েল নাদাল। ডেভিড ফেরারকে হারিয়ে উঠেছেন শেষ চারে। ফ্রান্সের জিলস সিমনের বিপক্ষে জিতেছেন অ্যান্ডি মারে। মহিলা এককে সবার আগে সেমিফাইনালে উঠে গেছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা। এএফপি, ওয়েবসাইট।