নিশ্চিন্ত নন মরিনহোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ কেবলই মাঝপথে, এখনো বহু দূরের রাস্তা। ১৮টি ম্যাচ এখনো বাকি। আর ব্যবধানও মাত্র ৭ পয়েন্টের। এখনই শিরোপা নিয়ে এত কথা বলার কী আছে?আছে! স্প্যানিশ লিগের সাম্প্রতিক অভিজ্ঞতাই বলছে, ৭ পয়েন্ট এখানে ‘সা-ত’ পয়েন্ট। গতবার শিরোপা নির্ধারিত হয়েছে ৪ পয়েন্টের ব্যবধানে। তার আগের মৌসুমে এই ব্যবধান ছিল মাত্র ৩ পয়েন্টের। ২০০৬-০৭ মৌসুমে তো শীর্ষ দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট ছিল সমান! শেষে শিরোপা নির্ধারিত হয়েছে মুখোমুখি লড়াইয়ের হিসাবে!গত রাউন্ডে ভিয়ারিয়ালের সঙ্গে বার্সার গোলশূন্য ড্র রিয়ালের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধানকে সাতে নিয়ে যাওয়ার পর থেকেই আলোচনা হচ্ছে, শিরোপার নিষ্পত্তি এরই মধ্যে হয়ে গেল কি না! বার্সা শিবির থেকে এই আলোচনা সায় পাবে না, সেটাই স্বাভাবিক। এর আগে মেসি-জাভিরা বলেছেন, ৭ পয়েন্ট পিছিয়ে থাকা মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। এবার হোসে পিন্টোও জানিয়ে দিলেন, শেষ দিন পর্যন্ত শিরোপার জন্য লড়াই করবে বার্সা। এটা যে তাঁদের টানা চতুর্থ লিগ জয়ের মিশন!বার্সার অতিরিক্ত গোলরক্ষক বলছেন, ‘দল থেকে যে বার্তাটি পাচ্ছি, তা আস্থা আর আত্মবিশ্বাসের। জানি, সামনে আমাদের সামান্য ভুলটুকুও করা চলবে না, তবে তার পরও আমরা হাল ছাড়ছি না। প্রতিটা দিনই আমাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়। এটা তো ভালোই। আমরা নিজেদের সেরাটা দিয়ে সেই চ্যালেঞ্জ জেতার জন্য বরং মুখিয়ে আছি।’মাঝখানের দুটো এল ক্লাসিকো বার্সাকে মানসিক আর শারীরিকভাবে ক্লান্ত করে তুলেছিল কি না, সেই প্রশ্নও উঠছে। এদিক দিয়ে দেখলে রিয়ালের জন্য সামনে একটা সুবিধা আছেই। কোপা ডেল রেতে বার্সার কাছে হেরে বিদায় নিয়েছে তারা। ফলে সামনে লিগ আর চ্যাম্পিয়নস লিগের জন্য ঝাঁপিয়ে পড়বে দল; বার্সাকে মাথায় রাখতে হবে তিনটি টুর্নামেন্টেই খেলার ব্যাপারটি। এমনিতেই দলে চোট-আঘাত বাসা বেঁধেছে। এর মধ্যে নতুন কেউ চোট পেলে তা বার্সাকে একদম কোণঠাসাই করে ফেলবে। পিন্টো অবশ্য জোর গলাতেই বলছেন, ‘আমরা ক্লান্ত নই। আমাদের সুস্থ রাখার জন্য অনেক ভালো ভালো কোচ আর ফিজিও আছেন। এটাও মনে রাখতে হবে, প্রতিদিনই শতভাগ নির্ভুলভাবে কাজ করা কঠিন। অবশ্য দল শতভাগ উজাড় করে দেওয়ার জন্যই প্রতিশ্রুতিবদ্ধ।’পিন্টোরা ‘এখনই সব শেষ নয়’ মনে না করতে পারেন আরেকটি কারণেও। বার্সা যে শিরোপা লড়াইয়ে ভালোমতোই আছে, সেটা ঘোষণা করছেন খোদ হোসে মরিনহোই। রিয়াল কোচ চাইলে মানসিক লড়াইয়ের সুবিধা নিয়ে বার্সাকে বাতিলের খাতায় ফেলে দিতে পারতেন। কিন্তু এতে নিজ দলে আত্মতৃপ্তির ঘুণপোকাও বাসা বাঁধার শঙ্কা থাকত। মরিনহো তাই শিষ্যদের সতর্কবার্তা পাঠানোই শ্রেয় মনে করলেন।এই সুযোগে সংবাদমাধ্যমের ওপর ঝালও মিটিয়ে নিয়েছেন ‘স্পেশাল ওয়ান’, ‘৭ পয়েন্ট খুব বেশি কিছু কি? সংবাদমাধ্যমের এমন মনে হতে পারে, কিন্তু আমার তা মনে হয় না। যারা এখন লিখছে আমরা নতুন চ্যাম্পিয়ন, বার্সা আর ঘুরে দাঁড়াতে পারবে না; এই লোকগুলোই কদিন আগে লিখেছিল মাদ্রিদে দলের ভেতর দলাদলি আর দ্বন্দ্ব চলছে। এরাই আবার কদিন পর আমরা পয়েন্ট হারালে লিখবে, রিয়াল সংকটে পড়ে গেছে। এই লোকগুলোই আসলে মাদ্রিদের ভেতরে অশান্তি তৈরি করতে চায়। তবে ভালো-খারাপ যা-ই হোক না কেন, মাথা ঠান্ডা রেখে সেটার মুখোমুখি হওয়ার জন্য আমি প্রস্তুত।’ ওয়েবসাইট।